শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী 

ভারতের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি অস্ত্রোপচার ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার সকালে তাকে মেদান্তা–দ্য মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (১৩ মে) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সদস্য চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পাশাপাশি তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা চলছে।

চলতি বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধীর। এর আগে মার্চ মাসে তীব্র জ্বরে আক্রান্ত হলে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির দূষিত পরিবেশের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়