শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০২:৫৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধের মাঝেই আমিরাতে নেতানিয়াহুর গোপন বৈঠক

ইরান যুদ্ধের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।

সফরের কথা স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। জানায়, এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে হয়েছে যুগান্তকারী অগ্রগতি। যদিও এই বৈঠকের বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে।

এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, আবুধাবিতে তাদের বিশ্বখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' নির্মাণের সরঞ্জাম ও প্রয়োজনীয় কর্মী পাঠিয়েছে তেল আবিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়