শিরোনাম
◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেইজিংয়ে শুরু শি জিনপিং-ট্রাম্পের বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  ধারণা করা হচ্ছে বাণিজ্য সংঘাতের পাশাপাশি এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর জট খোলার সমীকরণ।

স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তা কে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা।  ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।

আজ বৃহস্পতিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ট্রাম্প। এই ঐতিহাসিক ভবনটি ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল। তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত এই হলটিতে চীন বিদেশি গণ্যমান্য ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করে।

হলে পৌঁছানোর পর ট্রাম্পকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ এবং ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।

ট্রাম্প স্যালুট জানান, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং লাল ও সোনালি রঙের মঞ্চে তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

এরপর চীনের জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় রঙিন পোশাক পরা ডজনখানেক চীনা প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও দুই দেশের পতাকা ও ফুল নেড়ে শুভেচ্ছা জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়