শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ১২:৪২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও)

ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে শক্তিশালী ঝড়ে টিনের চালাসহ এক ব্যক্তি প্রায় ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাজ্যের বিভিন্ন এলাকায় আঘাত হানা ঝড়ের সময় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম নানহে মিয়াঁ। বেরেলি জেলার ভামোরা থানা এলাকার বামিয়ানা গ্রামে এ ঘটনা ঘটে। নানহে মিয়াঁ জানান, ঝড়ের সময় তিনি একটি দড়ি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় তিনি ও টিনের চালা দুটোই উড়ে যায়।

এসময় তার হাত ও পা ভেঙে যায়। পরে হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হয়। 

এনডিটিভিকে তিনি বলেন, 'আমি ৩০-৪০ ফুট উপরে উঠেছিলাম। কোথায় গিয়ে পড়েছি, জানি না। অন্তত ৫০ ফুট দূরে গিয়ে পড়েছিলাম।'

তিনি আরও বলেন, নিরাপদ থাকার আশায় তিনি দড়িটি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসে সেটি ছিঁড়ে যায়। হাসপাতালে উপস্থিত এক কর্মকর্তা নানহে মিয়াঁর সঙ্গে কথা বলেন এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

উত্তর প্রদেশজুড়ে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতির মধ্যেই বেরেলির এ ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সব জেলাকে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতির তথ্য প্রতি তিন ঘণ্টা পরপর পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিপূরণ বিতরণসহ ত্রাণ কার্যক্রমের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার বজ্রসহ বৃষ্টিতে উত্তর প্রদেশে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭টি বাড়ি। এছাড়া ১১৪টি গবাদিপশুও মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, 'জেলাগুলোকে প্রতি তিন ঘণ্টা পরপর পরিস্থিতির হালনাগাদ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ বিতরণ, উদ্ধার অভিযান এবং অন্যান্য ত্রাণ কার্যক্রমের তথ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে হালনাগাদ করতে হবে।'

প্রয়াগরাজ, ভাদোহি, ফতেহপুর ও সোনভদ্রসহ কয়েকটি জেলা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়