শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০২:৫৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয়ের পর দল পুনর্গঠনের ঘোষণা মমতার, ‘যারা যেতে চায় চলে যাক’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দলে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েছে নেতা ও কর্মীদের। এমনকি সাবেক ও বতর্মান সাংসদদের মুখেও শোনা গেছে অভিমানী সুর। অনেকের দল বদলের জল্পনাও চলছে। আর এই আবহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছেন। পরাজয়ের কারণ বিশ্লেষণে এবং আগামী দিনের দায়িত্ব নির্ধারণে দলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে শুক্রবার কালীঘাটে মমতা একটি বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে তিনি বার্তা দিয়েছেন যে, যারা অন্য দলে যাচ্ছেন, তাদের যেতে দিন। যারা থাকবেন তারাই খাঁটি সোনা।

তিনি বলেছেন, আমি নতুন করে দল পুনর্গঠন করবো। পরাজিতদের ভরসা দিয়ে তিনি বলেছেন, ধৈর্য রাখুন। আমি নিজেই পথে নামবো।

দলীয় সূত্রে জানা গেছে, মমতা বলেছেন, যারা দলে থাকছেন, তাদের বলছি- ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়গুলো পুনঃর্নিমাণ করুন। রং করুন এবং আবার খুলে দিন। প্রয়োজনে আমিও রং করে দেবো। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, আমি জানি আপনারা কেউ হারেননি। জনগণের রায় লুট করা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো মাথানত করবে না। আমরা ঠিক ঘুরে দাঁড়াবো।

মমতা এদিন আরও বলেন, ভোটের পর থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটছে। আমরা দলের আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াবো। আইনি সহায়তা দেবো। তৃণমূল কংগ্রেস নেত্রী গত কয়েকদিন ধরেই দলকে উঠে দাঁড়ানোর কাজে দলের নেতা ও নির্বাচিত বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের কাছ থেকে করণীয় সম্পর্কে পরামর্শও চেয়েছেন। মমতা বার বারই দলের নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেছেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আছে এবং থাকবে। ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে শাসক দলের বিরুদ্ধে লড়বে।

ইতিমধ্যেই মমতা বন্দোপাধ্যায় সমাজমাধ্যম ও দলের আইটি সেলের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেখানেই আগামী লোকসভা নির্বাচনের আগে নতুন করে তৈরি হওয়ার বার্তা দিযেছেন। মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনে দলের বিপযর্য়ের পরে সমাজমাধ্যমে দলের প্রচারের সঙ্গে যুক্ত তরুণ প্রজন্মের টিমের মনোবল ধরে রাখতেই এই বৈঠক করেছেন। বৈঠকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে নতুন করে টিমকে গোছাতে পরামর্শ দিয়েছেন।

অভিষেকের বিরুদ্ধে এফআইআর: পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার সময় উস্কানিমূলক বক্তৃতা দেয়ার অভিযোগে শুক্রবার পুলিশ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নামে একটি এফআইআর দায়ের করেছে। অভিযোগ, এই বক্তৃতার উদ্দেশ্য ছিল শত্রুতা সৃষ্টি করা এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করা। পুলিশ সূত্রে খবর, গত ৫ই মে বাগুইআটি থানায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক সমাজকর্মী। অভিযোগে বলা হয়, ব্যানার্জী নির্বাচনী প্রচারণার সময় ২৭শে এপ্রিল থেকে ৩রা মে-র মধ্যে একাধিক স্থানে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মোট ছয়টি ধারায় এফআইআর দায়ের হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়