শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০২:২৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন। মঙ্গলবার বেইজিংয়ে পা রাখার আগে চীনের জনগণের উদ্দেশ্যে ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে পুতিন তাকে নিজের একজন "ভালো এবং পুরোনো বন্ধু" হিসেবে অভিহিত করেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে একটি "সত্যিকারের নজিরবিহীন উচ্চতায়" গিয়ে পৌঁছেছে।

রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার এই নিবিড় ও গভীর কৌশলগত জোট বর্তমান বিশ্বমঞ্চে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই চীন সফরে এলেন ভ্লাদিমির পুতিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়