শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলোসিয়ামে টফি ও সেলফি, আলোচনায় মোদি–মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত

রোমের ঐতিহাসিক কলোসিয়ামে তোলা একটি সেলফি এবং এক প্যাকেট টফি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মঙ্গলবার (১৯ মে) রোমে পৌঁছে ইতালীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কলোসিয়াম পরিদর্শনে যান মোদি। সেখানে দুজনের তোলা একটি সেলফি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। দুই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ককে আরও মজবুত করার অংশ হিসেবে মোদি মেলোনিকে ‘মেলোডি’ ব্র্যান্ডের এক প্যাকেট টফি উপহার দেন।

এর আগে ২০২৩ সালে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে সাক্ষাতের পর থেকেই মোদির সঙ্গে মেলোনির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই সম্মেলনের সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নামের শেষাংশ মিলিয়ে ‘মেলোডি’ নামটি প্রথম ছড়িয়ে পড়ে। এবার সেই নামের টফিই উপহার দিয়ে নতুন করে আলোচনায় আসেন মোদি।

পরে মেলোনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি টফির জন্য মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং দুজনেই হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘উপহারের জন্য ধন্যবাদ।’

ভিডিওটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কোটি কোটি ভিউ পায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য মিম ছড়িয়ে পড়ে। 

মোদির ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) ভিডিওটি শেয়ার করে একে ‘প্রধানমন্ত্রী মোদির রসবোধের (সেন্স অব হিউমার) একটি চমৎকার উদাহরণ’ বলে উল্লেখ করেছে।

যৌথ বিবৃতিতে মেলোনি বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর ভিত্তি করেই আমাদের এই সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠেছে।’

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই অবাক হয়ে বলেছেন, মাত্র এক প্যাকেট টফি কীভাবে ইন্টারনেট কাঁপিয়ে দিতে পারে! তবে কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন যে দুজন প্রধানমন্ত্রীর কি জনসমক্ষে এভাবে রসিকতা করা মানায়?

এর মধ্যেই বিভিন্ন বাণিজ্যিক ব্র্যান্ড এই উন্মাদনায় যোগ দেয়। কুইক-কমার্স ফার্ম ব্লিঙ্কিট জানায়, তাদের প্ল্যাটফর্মে ‘মেলোডি’ লিখে খোঁজার (সার্চ) হার হঠাৎ করেই বেড়ে গেছে। এদিকে, এয়ার ইন্ডিয়াও এই টফির প্রসঙ্গ টেনে রোমভিত্তিক একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে।

এই টফি তৈরি করে ভারতের বিস্কুট প্রস্তুতকারক কোম্পানি পার্লে প্রোডাক্টস। তবে মজার ঘটনা হলো, ভিডিও ভাইরাল হওয়ার পর 'পার্লে ইন্ডাস্ট্রিজ' নামের ভিন্ন একটি কোম্পানির শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিনিয়োগকারীরা হয়তো ভুল করে এই রিয়েল এস্টেট ও অবকাঠামো কোম্পানিটিকে টফি প্রস্তুতকারক ভেবেই এর শেয়ার কিনেছিলেন। 

তবে মোদির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইরান যুদ্ধ এবং জ্বালানির দাম বাড়ার কারণে ভারত যখন অর্থনৈতিক চাপে রয়েছে, তখন প্রধানমন্ত্রীর এই ধরনের কর্মকাণ্ড একেবারেই বেমানান। 

বুধবার (২০ মে) সকালে ১৭ শতকে নির্মিত রোমের ঐতিহাসিক ভিলা দোরিয়া পামফিলিতে আবারও বৈঠকে বসেন দুই নেতা। এটি এমন একটি কূটনৈতিক ভেন্যু, যেখানে মেলোনি সাধারণত শীর্ষ বিদেশি নেতৃত্বদের স্বাগত জানান। বৈঠক শেষে বন্ধুত্বের প্রতীক হিসেবে তারা ভিলার বাগানে একটি কালো তুঁতগাছ রোপণ করেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়