শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১১:৩৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একের পর এক হামলা রাশিয়ার তেল শোধনাগারে

সম্প্রতি রাশিয়ার তেল শোধনাগারগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার প্রায় সব বড় তেল শোধনাগার সম্পূর্ণ বা আংশিকভাবে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২০ মে) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হামলার মুখে পড়া শোধনাগারগুলোর মোট বার্ষিক সক্ষমতা ৮ কোটি ৩০ লাখ টনের বেশি, যা রাশিয়ার মোট তেল পরিশোধন সক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ।

এসব শোধনাগার দেশটির মোট পেট্রোল উৎপাদনের ৩০ শতাংশের বেশি এবং ডিজেল উৎপাদনের প্রায় ২৫ শতাংশ সরবরাহ করে থাকে। পরিস্থিতির প্রেক্ষাপটে রাশিয়া ইতোমধ্যে এপ্রিল থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তেল শোধনাগার, পাইপলাইন ও সংরক্ষণাগার।

এর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার তেল উৎপাদনেও চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে দেশটির ফেডারেল বাজেটেও এর প্রভাব পড়ছে। কারণ রাশিয়ার মোট রাজস্বের প্রায় এক-চতুর্থাংশ আসে তেল ও গ্যাস খাত থেকে।

হামলার শিকার হওয়া প্রধান শোধনাগারগুলোর মধ্যে রয়েছে পশ্চিম রাশিয়ার কিরিশি, মস্কো অয়েল রিফাইনারি, ভলগা নদীর তীরে নিঝনি নোভগোরদ, রিয়াজান ও ইয়ারোস্লাভল এলাকার শোধনাগার।

সূত্রগুলো জানায়, রাশিয়ার অন্যতম বৃহৎ কিরিশি শোধনাগারটি গত ৫ মে থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ২ কোটি মেট্রিক টন।

এছাড়া ১ কোটি ৭০ লাখ টন সক্ষমতার নিঝেগোরোদনেফতেওর্গসিনতেজ (নরসি) শোধনাগারেও ২০ মে হামলা চালানো হয়। হামলার পর সেটি আংশিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়