শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তার পাশে কাঁদতে থাকা দুই শিশু উদ্ধার, মা ও সৎ বাবা গ্রেপ্তার

রাস্তার পাশে একা কাঁদতে থাকা দুই ফরাসি শিশুকে উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক নারী ও এক পুরুষকে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তারা ওই দুই শিশুর মা ও সৎ বাবা।

পুলিশ জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী দুই শিশুকে মঙ্গলবার দক্ষিণ পর্তুগালের আলকাসের দো সাল শহরের কাছে রাস্তার পাশে দেখতে পান এক গাড়িচালক। শিশু দুটির কাছে খাবার ও পানিভর্তি ব্যাকপ্যাক থাকলেও কোনো পরিচয়পত্র ছিল না।

এর আগে ফ্রান্সের কোলমার শহর থেকে গত ১১ মে তাদের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন শিশুদের বাবা। পরে পুরো ইউরোপজুড়ে শিশু দুটিকে খুঁজতে সতর্কতা জারি করে ফ্রান্স।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, আলকাসের দো সাল থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে ফাতিমা শহরের একটি ক্যাফের বাইরে তাদের গাড়িটি দেখা যাওয়ার পর দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড জানিয়েছে, তাদের কর্মকর্তারা ৪১ বছর বয়সী এক নারী ও ৫৫ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত এই দম্পতির পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তাদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, বিপদের মুখে ফেলে দেওয়া এবং শিশু পরিত্যাগের অভিযোগে তদন্ত চলছে। একই সঙ্গে ফ্রান্স ও পর্তুগালের পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়