শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০১:৫৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে নেয়া হয়েছে নেতানিয়াহুকে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্থানীয় সময় সোমবার (২৫ মে) হাসপালাতে নেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইলের।

কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নেতানিয়াহুকে রাতে জেরুজালেমের হাদাসা আইন কেরেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দাঁতের চিকিৎসা নিচ্ছেন।

এর আগে দেশটির হিব্রু গণমাধ্যমে নেতানিয়াহুকে হাসপাতালে নেয়ার খবর প্রকাশিত হয়।

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। গত মাসে নেতানিয়াহু জানান, সম্প্রতি তিনি সফলভাবে প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। সেই তথ্য জনসমক্ষে প্রকাশে তিনি দেরি করেছিলেন।

তার দাবি ছিল, ইরান চলমান যুদ্ধ পরিস্থিতিতে এ তথ্যকে অপপ্রচারের কাজে ব্যবহার করতো।

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে নেতানিয়াহুর হার্টে পেসমেকার বসানো হয়। এ ছাড়া ইসরাইলি এই প্রধানমন্ত্রীর ২০২৪ সালের মার্চে হার্নিয়া অস্ত্রোপচার এবং ডিসেম্বর ২০২৪ সালে প্রোস্টেট অপসারণ অস্ত্রোপচার করা হয়।

বিভিন্ন সময় তার স্বাস্থ্যগত এসব ঘটনা গোপন রাখার অভিযোগে সমালোচনার মুখেও পড়েছেন নেতানিয়াহু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়