শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অভিষেককে 'চোর চোর' স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ

পশ্চিমবঙ্গের দক্ষিণ সোনারপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় ‘চোর চোর’ স্লোগান দিয়ে পাথর ও ডিমও ছোড়ে বিক্ষুব্ধ জনতা।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ মে) দক্ষিণ ২৪ পরগনার ওপর দিয়ে যাওয়ার সময় আক্রান্ত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সহিংসতায় নিহত কর্মী সঞ্জু কর্মকারের পরিবার এবং ক্ষতিগ্রস্ত অন্য পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। 

টিএমসি জানিয়েছে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এই পরিবারগুলো আক্রমণের শিকার হয়েছিল। ঘটনার প্রতিক্রিয়া অভিষেক জানায়, এই হামলার পেছনে বিজেপির হাত রয়েছে।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসবই বিজেপির মদদপুষ্ট। দেখুন ওরা কী করেছে। এটাই ওদের গণতন্ত্রের উদাহরণ। এক মাসও হয়নি। এদিকে পুলিশেরও কোনো খোঁজ নেই।’

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গাড়িবহর রেখে বাইকে করে সোনাপুর যাচ্ছিলেন তিনি। নিহত তৃণমূল কর্মীর বাড়িতে ঢোকার মুখে তাঁর গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলোপাথাড়ি চড়-ঘুষি দেয়, ভেঙে দেওয়া হয় বাইকটি। ছিঁড়ে ফেলা হয় জামা, ভেঙে যায় চশমাও।

পাথরের আঘাত থেকে বাঁচতে হেলমেট মাথায় দিয়ে এগোতে থাকেন এই তৃণমূল সাংসদ। নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে ঢোকার সময়ে বাধা দেওয়া হয় তাকে।

এদিকে সোনাপুর যাওয়ার আগেই কোথাও কোথা‌ও মহিলাদের ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। কোথাও কালো পতাকা হাতে নিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছিলেন বিজেপির লোকজন। 

এ সময় অভিষেক বলেন, ‘আমার মাথাটা বেঁচে গিয়েছে হেলমেট ছিল বলে। আমার চশমা ভেঙে দিয়েছে। কিন্তু আমি হয়তো এই ভাবেই এখান থেকে বেরিয়ে গেলাম। তার পর তো সঞ্জু কর্মকারের বৃদ্ধ বাবা-মায়ের ওপর চড়াও হবে ওই বখাটেগুলো।’

ওরা আমায় মারতে চায়! মেরে দিক! আমি এখান থেকে যাব না। সঞ্জুর বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে কোথাও যাব না। আমি হাইকোর্ট এবং রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। (নিহত তৃণমূল কর্মীর বাড়ির) দরজা ভাঙার চেষ্টা করছে। পুলিশের কেউ নেই এখানে। আমি এসপি এবং আইসি-কে জানাতে বলেছি। এখনো কোনো বাহিনী আসেনি বলে যোগ করেন তিনি।

অভিষেকের দাবি, আগেই জেলা পুলিশ-প্রশাসনকে জানানো কর্মসূচির কথা জানানো হয়েছিল। তার পরেও কাউকে দেখা যায়নি। কার্যত ইচ্ছে করে এই পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার  তিন সপ্তাহ পর প্রথম রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাস্তায় নামলেন অভিষেক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়