শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল মাছ সংরক্ষণ ও পুনরুদ্ধারে চীনের যত প্রচেষ্টা

ইয়াংজি নদীর উজানে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাছের প্রজনন, অবমুক্তকরণ এবং নদীপথ সংযোগ পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করেছে চীন।

সাম্প্রতিক পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে গত ১৬ বছরে ইয়ালুং নদীতে ৩ কোটিরও বেশি মাছ অবমুক্ত করা, নদীর উজানে ছাড়া পোনা মাছকে চিহ্নিতকরণের আওতায় আনা, সিয়াংচিয়াবা জলবিদ্যুৎ কেন্দ্রের নিম্নপ্রবাহে বিরল ইয়াংজি স্টার্জন মাছ অবমুক্ত করা এবং তাতু নদী অববাহিকায় ২০০ কিলোমিটারেরও বেশি নদীপথ সংযুক্তকারী মাছ চলাচল করিডর নেটওয়ার্ক চালু করা।

চীনের জলসম্পদ মন্ত্রণালয় ও চীনা বিজ্ঞান অ্যাকাডেমির অধীন ইনস্টিটিউট অব হাইড্রোইকোলজির প্রধান প্রকৌশলী চু বিন বলেন, এসব উদ্যোগ প্রমাণ করে যে উজান ইয়াংজি অঞ্চলে পরিবেশ সংরক্ষণ এখন বিচ্ছিন্ন প্রকৌশলভিত্তিক ব্যবস্থা থেকে অববাহিকাভিত্তিক সমন্বিত ব্যবস্থাপনায় রূপ নিচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশে চীনের সর্বোচ্চ জলবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। ইয়ালুং ও উজান চিনশা নদী অববাহিকায় জলবিদ্যুৎ, বায়ু ও সৌরবিদ্যুৎ সমন্বিত বৃহৎ পরিচ্ছন্ন জ্বালানি কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

ইয়ালুং নদীতে এ পর্যন্ত ৩ কোটিরও বেশি মাছ অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইয়ালুং রিভার হাইড্রোপাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি। গত ১৬ বছরে নদীটিতে ইয়াংজির উজান অঞ্চলের ১৩টি দেশীয় প্রজাতির মাছ ছাড়া হয়েছে। নদী অববাহিকায় চারটি মাছ প্রজনন ও অবমুক্তকরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং ১১টি দেশীয় প্রজাতির মাছের পূর্ণ জীবনচক্রভিত্তিক কৃত্রিম প্রজনন প্রযুক্তি অর্জিত হয়েছে।

ইয়াংজির গুরুত্বপূর্ণ অংশ চিনশা নদীতে হুয়াতিয়ান চিনশা রিভার আপস্ট্রিম হাইড্রোপাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি জানিয়েছে, এ বছর প্রথমবারের মতো অবমুক্ত করা ৬ লাখ ৮০ হাজারেরও বেশি মাছের পোনাকে বিশেষ চিহ্নিতকরণের আওতায় আনা হয়েছে।

এ পর্যন্ত চিনশা নদীর সিছুয়ান-সিচাং অংশে ৭৫ লাখ ২০ হাজারের বেশি মাছ অবমুক্ত করা হয়েছে এবং ৮০০ কিলোমিটারেরও বেশি নদীপথকে মাছের আবাসস্থল হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

বিরল প্রজাতির মাছ সংরক্ষণেও জোর দেওয়া হচ্ছে। শুক্রবার চায়না থ্রি গর্জেস করপোরেশন সিয়াংচিয়াবা জলবিদ্যুৎ কেন্দ্রের নিম্নপ্রবাহে ৬ লাখ ৬০ হাজারের বেশি ইয়াংজি স্টার্জন অবমুক্ত করেছে।

ইয়াংজি স্টার্জন ইয়াংজি নদীর নিজস্ব বিরল প্রজাতি এবং এটি চীনের প্রথম শ্রেণির রাষ্ট্রীয় সুরক্ষাপ্রাপ্ত প্রাণী। ২০১১ সাল থেকে সিটিজিসি ৩০ লাখের বেশি ইয়াংজি স্টার্জন অবমুক্ত করেছে, যা দেশজুড়ে এ প্রজাতির মোট অবমুক্ত মাছের ৯০ শতাংশেরও বেশি।

চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের তথ্য অনুযায়ী, ইয়াংজি নদীতে ১০ বছরের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের তুলনায় বন্য ইয়াংজি স্টার্জনের সংখ্যা প্রায় ছয় গুণ বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়