শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ‌মে‌রিকার এমকিউ-৯ ড্রোন ধ্বংস কর‌লো ইরান

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র জনসংযোগ বিভাগ জানিয়েছে, একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

হরমুজ প্রণালীতে চলমান আকাশযুদ্ধের সময় পারস্য উপসাগরের উত্তর দিকের আকাশপথ থেকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে হস্তক্ষেপ করার চেষ্টা করছিল একটি ড্রোন। সেটি বুশেহর প্রদেশের জাম শহরের আকাশে আধুনিক বিমান প্রতিরক্ষা বাহিনীর যোদ্ধাদের গুলির আঘাতে ধ্বংস হয়ে যায়।

এদিকে, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুর উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে বাহরাইনের পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। 

এতে আরো বলা হয়, শত্রুর এই উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে নৌবাহিনীর যোদ্ধারা স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে বাহরাইনের পঞ্চম নৌবহরকে ড্রোন হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করে।

সংঘর্ষ এখনো চলমান রয়েছে এবং ইরানি জাতির গর্বিত রক্ষীরা শত্রুর আগ্রাসনের জবাব দিচ্ছে। যদি উসকানি অব্যাহত থাকে, তবে আরও কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়