শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:৪৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্য না ডোবা অঞ্চলে রোজা, সেহরি ও ইফতার কীভাবে হয়

বিশ্বের এমন অনেক দেশ ও অঞ্চল আছে যেখানে দীর্ঘসময় ধরে সূর্য ডোবে না। এমন দেশ ও অঞ্চলের মুসলিমরাও রোজা পালন করেন। কিন্তু কিভাবে তারা রোজা পালন করেন? সেহরি ও ইফতারই বা কিভাবে গ্রহণ করেন?

দ্য ইসলামিক ইনফরমেশন ডটকম ও আল-জাজিরার তথ্যমতে- কয়েকটি দেশ ও কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না। সূর্য অস্ত গেলেও দেখা যায় দিনের আলো। এসব দেশ ও অঞ্চলগুলো হলো—

নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আলাস্কা, আইসল্যান্ড ও কানাডা। এসব দেশ ও দেশগুলোর কিছু কিছু অঞ্চলে দীর্ঘদিন ধরে সূর্য ডোবে না। সেসব দেশের মুসলিমরাও যথারীতি রমজানের রোজা পালন করে থাকেন। সেহরি ও ইফতার গ্রহণ করেন।

যেভাবে সাহরি ও ইফতার করেন তারা

যেসব অঞ্চলে সূর্য ভালোভাবে ডোবে না। দিনের আলো দেখা যায়। সেসব দেশ ও অঞ্চলের মুসলিমরা তাদের পার্শ্ববর্তী দেশের সেহরি ও ইফতারের সঙ্গে মিল রেখে রোজা পালন করে থাকেন। পার্শ্ববর্তী দেশের সেহরির সময় হিসাব করে তারাও সেহরি গ্রহণ করেন এবং তাদের সঙ্গে মিল রেখে ইফতারও করেন। তাদের হিসাবের সঙ্গে মিল রেখেই রোজা শুরু করেন এবং ঈদুল ফিতর উদযাপন করেন।

এসব দেশের মুসলিমদের করণীয় সম্পর্কে ফতোয়া দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড রিসার্চ (ইসিএফআর)। তাদের ঘোষণা হলো—

এসব দেশ ও অঞ্চলে বসবাসরত অধিকাংশ মুসলিম পার্শ্ববর্তী যেসব দেশে রাত-দিন সংঘটিত হয়; সেসব দেশের রাত-দিন ও সময়ের সঙ্গে মিল রেখেই সেহরি ও ইফতার করবেন। 

যেসব দেশ ও অঞ্চলে দীর্ঘ সময় সূর্য ডোবে না

> নরওয়ে

নিশিথ সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্যের দেশ হলো নরওয়ে। অতি উচ্চ ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে রাতেও সূর্যের আলো দেখা যায়। দেশটিতে মে থেকে জুন পর্যন্ত টানা ৭৬ দিন পর্যন্ত কখনও সূর্য ডোবে না। তবে সেখানে ২০ ঘণ্টা সূর্যের আলো খুব বেশি থাকে আর ৪ ঘণ্টা সূর্যের আলো কিছুটা নিমজ্জিত থাকে।

> আইসল্যান্ড

আইসল্যান্ডে কখনও সূর্য সম্পূর্ণ ডোবে না। এখানে সারারাত দিগন্তজুড়ে অনুভূমিকভাবে সূর্য পরিভ্রমণ করে। ইউরোপের এই বিশাল আইসল্যান্ড মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত অন্ধকার দেখতে পায় না। গ্রীষ্মের সময় এখানে মধ্য রাতে সূর্য অস্ত যায় এবং ভোর ৩টায় আবার সূর্যোদয় হয়।

> ফিনল্যান্ড

দেশটির বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মকালে টানা ৭৩ ঘণ্টা সূর্য ডোবে না। দেশের অবস্থান এমন যে, শীতকালে দেশের নাগরিকরা সূর্যের আলো থেকে বঞ্চিত হয় আবার সূর্য ওঠলে যেন তা আর ডুবতে চায় না। আবার সূর্য ডুবলে তা আর ওঠতে চায় না।

> কানাডা

কানাডার ইনুভিক এবং উত্তর-পশ্চিম অঞ্চলগুলোর মধ্যে কিছু জায়গায় গ্রীষ্মের সময় প্রায় টানা ৫০ দিন সূর্যের আলো দেখা যায়। দেশটি সারা বছরই তুষারে ঢাকা থাকে।

> সুইডেন

সুইডেনে প্রায় মধ্যরাতে সূর্য ডোবে। ভোর ৪টায় সূর্য ওঠে। সেখানে ৬ মাস সূর্য ওঠার সময় দীর্ঘ হয় আবার বাকি ৬ মাস সূর্য ডোবার সময় দীর্ঘ হয়।

> আলাস্কা

এ অঞ্চলে জুলাই মাস পর্যন্ত সূর্য ডোবে না। আর্কটিক অক্ষের দক্ষিণে আলাস্কা শহর অবস্থিত।

শুধু এসব দেশেই নয়, বিশ্বের যেসব দেশে সূর্য ডোবে না। সেসব দেশে বসবাসরত মুসলিমরা পাশ্ববর্তী দেশের রাত-দিনের হিসাব অনুযায়ী সেহরি ও ইফতার করবে। সে দেশের চাঁদের হিসাব অনুযায়ী রোজা রাখা এবং ঈদ উদযাপন করবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়