শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে হতে পারে ঈদুল আজহা?

চলতি বছরে পবিত্র হজ ও ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য তারিখ বিবেচনায় ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদ।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি ক্যালেন্ডারের শেষ মাস জিলহজ সম্ভবত আগামী ১৮ মে থেকে শুরু হতে পারে। এই মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা, আর এর আগের দিন পালিত হয় আরাফাতের দিন। ওই দিনই হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যখন হজযাত্রীরা আরাফাতের প্রান্তরে সমবেত হয়ে অবস্থান করেন।

সে অনুযায়ী ধারণা করা হচ্ছে, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। পরদিন ২৭ মে (বুধবার) পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

এ সম্ভাব্য সময়সূচি বিবেচনায় নিয়েই সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিপরিষদ ছুটির অনুমোদন দিয়েছে। দেশটিতে নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকে দুই দিন— শনিবার ও রোববার, ফলে ৩০ ও ৩১ মে পড়ছে সেই সাপ্তাহিক অবকাশে। হজ পালনের দিন ২৬ মে সরকারি ছুটি হিসেবে নির্ধারিত থাকবে। পাশাপাশি ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ সব মিলিয়ে এবারের ঈদুল আজহা ঘিরে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির বাসিন্দারা।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিল রেখে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান— এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে কবে হতে পারে ঈদুল আজহা?

ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ২০২৬ সালের ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর, যা জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়