শিরোনাম
◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা!

এনডিটিভি: ফোর্বস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিশ্বের শীর্ষ পাঁচ ধনীর তালিকায় রয়েছেন ইলন মাস্ক, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস  এবং ল্যারি পেজ। এই মানুষগলো শুধু অর্থ-সম্পদের জন্যই নয়, অসাধারণ সব কাজ আর বৈশ্বিক প্রভাবের জন্যও সমানভাবে পরিচিত।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের পড়াশোনার যোগ্যতা নিয়ে নিশ্চয় কোনো না কোনো সময় আপনার মনে প্রশ্ন উঁকি দিয়েছে। চলুন আজকে এ বিষয়ে জেনে আসা যাক।

বিশ্বে ধনী মানুষের তালিকা অনেক বড়, তবে অবাক করা বিষয় হলো এদের মধ্যে অনেকেই পড়াশোনা শেষ করতে পারননি। কিন্তু তারা তাদের  সিদ্ধান্ত গ্রহণের অসাধারণ ক্ষমতার মাধ্যমে উদ্যোক্তা হয়ে জীবনে সাফল্যের শিখরে পৌঁছেছেন।

ফোর্বস-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিশ্বের শীর্ষ পাঁচ ধনীর তালিকায় রয়েছেন ইলন মাস্ক, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস  এবং ল্যারি পেজ। এই মানুষগলো শুধু অর্থ-সম্পদের জন্যই নয়, অসাধারণ সব কাজ আর বৈশ্বিক প্রভাবের জন্যও সমানভাবে পরিচিত।

ইলন মাস্ক

টেসলা, স্পেসএক্স ও এক্স (সাবেক টুইটার)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে কাজ করারও সুযোগ পেয়েছিলেন।

২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৫.৬ বিলিয়ন ডলার। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর অব আর্টস (বিএ) এবং একই বিশ্ববিদ্যালয়ের হোয়াটন স্কুল থেকে অর্থনীতিতে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনে তিনি দুটি ইন্টার্নশিপ করেছিলেন এবং পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়ালস সায়েন্সে গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পান।

তবে তিনি ভর্তি না হয়ে চাকরির খোঁজে নামেন। শেষ পর্যন্ত ভাই কিম্বালের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন জিপটু নামের প্রতিষ্ঠান।

ল্যারি এলিসন

ওরাকল-এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ২৭০.৯ বিলিয়ন ডলার।

একবার ইলন মাস্ক তাকে বিশ্বের অন্যতম বুদ্ধিমান ব্যক্তি হিসেবে প্রশংসা করেছিলেন।

ল্যারি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ইলিনয়েসে পড়াশোনা করেছেন। তবে ডিগ্রি শেষ করার আগেই পড়াশোনা ছেড়ে দেন।

মার্ক জাকারবার্গ

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। আর এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ, যিনি এখন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২৫৩ বিলিয়ন ডলার।

মার্ক জাকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন, তবে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে মাঝপথে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন।

তিনি গণিতে খুব ভালো ছিলেন। স্কুলজীবনে এ বিষয়ে তিনি একাধিক পুরস্কারও পেয়েছিলেন।

জেফ বেজোস

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। বর্তমানে তার সম্পদ ২৩৯.৪ বিলিয়ন ডলার।

জেফ বেজোস যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন। 

ল্যারি পেজ

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। তার সম্পদ ১৭৮.৩ বিলিয়ন ডলার।

ল্যারি পেজ  ইউনিভার্সিটি অব মিশিগান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়