শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১০:২২ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রান্নায় তেল কমিয়ে সুস্বাদু খাবার বানানোর সহজ উপায়

বর্তমান সময়ে অনেক মানুষই স্বাস্থ্য সচেতন থাকার চেষ্টা করেন। ওজন যাতে না বাড়ে, কোলেস্টেরল-সুগার যাতে বশে থাকে, সেই চেষ্টাই করে চলেন সারাক্ষণ। আর সেজন্য প্রথম পরিবর্তনটা নিয়ে আসতে চেষ্টা করেন রান্নাঘরেই। খাদ্যতালিকায় শাক-সবজি ও দানাশস্যের পরিমাণ বাড়াতে হয় এবং কমাতে হয় তেলের পরিমাণ।

কিন্তু সমস্যা হলো, শত চেষ্টার পরও অনেকে তেলের পরিমাণ কমাতে পারেন না। তেল কম দিলে খাবারে স্বাদ হচ্ছে না। আবার কখনো বেখেয়ালে বেশি তেল দিয়ে ফেলছেন। এই সমস্যা এড়িয়ে কিভাবে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার রান্না করবেন, চলুন জেনে নেওয়া যাক—

রান্নায় তেলের ব্যবহার কমানোর ৫ উপায়

তেলের বোতল থেকে কড়াইতে সরাসরি তেল ঢালবেন না। এতে তেল বেশি ব্যবহার হয়ে যায়। তাই একটা চামচ রাখুন। মেপে মেপে তেল ব্যবহার করবেন। সব সময়ে কষিয়েই রান্না করতে হবে, এমন কোনো নিয়ম নেই।

শাক-সবজি হোক বা মাংস, তেল দিয়ে রান্না করার আগে ভাপিয়ে নিন। ভাজার আগে ভাপিয়ে নিলে তেল কম লাগে। এতে খাবারের পুষ্টিগুণ ও স্বাদ অটুট থাকে।

মাছ কিংবা মাংস রান্নার আগে ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেট করা খাবার দ্রুত রান্না হয়ে যায়।

পাশাপাশি তেলও কম লাগে। ম্যারিনেশনের সময়ে ১ চামচ তেল ব্যবহার করলেই কাজ চলে যায়। এ ছাড়া ম্যারিনেশনে দই ব্যবহার করতে পারেন। তাহলে আর তেল দরকার পড়বে না।

ঢাকনা দিয়ে এবং আঁচ কমিয়ে রান্না করুন। ঢাকনা দিয়ে রান্না করলে কম তেলেও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব। আর আঁচ কমিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ অটুট থাকে। কিন্তু উচ্চ তাপমাত্রায় খাবারের পুষ্টি নষ্ট হয়ে যায়।

কম তেলে রান্না করতে হলে সঠিক পাত্রও বেছে নেওয়া দরকার। ননস্টিকের প্যান ব্যবহার করলে কম তেলেই সুস্বাদু খাবার রান্না করতে পারবেন। কয়েক ফোঁটা তেলে ভাজাভুজি রান্না করতে হলে এয়ার ফায়ার বেছে নিতে পারেন। এতে মুখরোচক খাবার তেল ছাড়াই খেতে পারবেন।

সূত্র : এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়