শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিটামিন ডি’র অভাব পূরণে নিয়মিত এই ৭টি খাবার যথেষ্ট

মানুষের পেশি সুস্থ রাখতে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত সূর্যস্নান এই ভিটামিনের ঘাটতি পূরণের সবচেয়ে সহজ ও দ্রুত উপায়। বিশেষজ্ঞদের মতে, বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে দিনে মাত্র ১৫ মিনিট সূর্যস্নান করলে শরীরের প্রায় ৭০ শতাংশ ভিটামিন ডি’র চাহিদা পূরণ হয়।

ডায়েট থেকেও ভিটামিন ডি পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা কিছু খাবারের দিকে বেশি নজর দিতে বলছেন। দ্রুত ভিটামিন ডি’র ঘাটতি পূরণে সহায়ক কিছু খাবার হলো—

ডিম: ভিটামিন ডি’র একটি উৎকৃষ্ট উৎস।

দুধ: ক্যালসিয়ামের পাশাপাশি প্রচুর ভিটামিন ডি রয়েছে, যা শিশুর পূর্ণাঙ্গ বৃদ্ধি ও হাড়ের জন্য জরুরি।

দই: পেটের স্বাস্থ্য রক্ষা করে এবং ভিটামিন ডি সরবরাহে সহায়ক।

কমলা: ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ভিটামিন সি একসাথে পাওয়া যায়।

মাশরুম: সূর্যের আলোতে রাখলে ভিটামিন ডি তৈরি হয়। এটি একমাত্র অপ্রাণিজ খাবার যেখান থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায়।

ফ্যাটি ফিশ: টুনা, ম্যাকরেল, স্যালমনসহ সামুদ্রিক মাছ ভিটামিন ডি’র প্রধান উৎস।

কড লিভার অয়েল বা মাছের তেল: ভিটামিন ডি, ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে, যা হার্ট সুস্থ রাখতে সহায়ক।

বিশেষজ্ঞরা জানান, নিয়মিত এই খাবারগুলো এবং সূর্যস্নানের মাধ্যমে ভিটামিন ডি’র ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়