শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলা খাওয়ার উপকারিতা ও ত্বক-চুলের যত্নে ব্যবহার

প্রতিদিন একটি ফল খাওয়ার জন্য কমলালেবু একটি উৎকৃষ্ট পছন্দ। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে শরীর ও স্বাস্থ্য উভয়ই উপকৃত হয়। বিশেষ করে শীতের মৌসুমে কমলালেবু সহজে পাওয়া যায় এবং গুণমানও ভালো থাকে। চলুন, জেনে নিই কমলালেবু খাওয়ার কিছু উপকারিতা।

ইমিউনিটি বাড়ায়: ভিটামিন সি থাকায় শরীর রোগ প্রতিরোধ ক্ষমতায় সক্ষম হয়।

ত্বক ও চুলের যত্ন: নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল এবং চুল মজবুত থাকে।

হৃদযন্ত্রের সুস্থতা: পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে হার্ট সুস্থ থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে।

হজম শক্তি বাড়ায়: ফাইবার সমৃদ্ধ হওয়ায় খাবার সহজে হজম হয়।

কমলালেবু খাওয়ার সময় খালি পেটে না খাওয়া ভালো। দুপুরের খাবারের পর খাওয়াই অনেক বাড়িতে প্রচলিত।

চুল ও ত্বকের জন্য ব্যবহার:

কমলার খোসা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করলে তা দিয়ে ফেসপ্যাক বা ফেসস্ক্রাব বানানো যায়। মধু, অলিভ অয়েল বা দুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের কালচে দাগ কমে, ত্বক টানটান ও উজ্জ্বল হয়।

সূত্র : এবিপি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়