শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে থাকে ৫ খাবারেই কমবে শরীরের ব্যথা

বাজারে “পেইন কিলার” ওষুধ দ্রুত ব্যথা উপশম করলেও এদের রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। তাই বিশেষজ্ঞরা প্রাকৃতিক উপায়ে ব্যথা কমানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। চিকিৎসা ও আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, কিছু সাধারণ খাবার শরীরের ব্যথা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

চলুন জেনে নিই, সেই ৫টি খাবারের কথা—

১. হলুদ: হলুদের মধ্যে থাকা কারকিউমা উপাদান হাঁটুর অস্টিওআর্থারাইটিস ও অন্যান্য প্রদাহজনিত ব্যথা উপশমে কার্যকর। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন গরম ভাতে আধা চামচ হলুদ খেলে ব্যথা কমানো সম্ভব।

২. আদা: গবেষণায় দেখা গেছে, নিয়মিত ২ গ্রাম আদা খেলে ব্যায়াম বা শরীরচর্চার ফলে হওয়া পেশির ব্যথা হ্রাস পায়। আদার বিভিন্ন প্রাকৃতিক উপাদান প্রদাহ কমাতে ও শরীরকে দ্রুত সুস্থ করতে সাহায্য করে।

৩. মরিচ: মরিচের ক্যাপসাইসিন পদার্থ ব্যথা উপশমে কার্যকর। খাবারে মরিচ ব্যবহার করলে বা ক্যাপসাইসিনযুক্ত ক্রিম লাগালে হালকা তাপ অনুভূত হয়, যা ব্যথা কমাতে সহায়তা করে।

৪. পুদিনা পাতা: পুদিনার মেনথল উপাদান হাড় ও জয়েন্টের ব্যথা কমাতে কার্যকর। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

৫. টক দই: দিনে এক বাটি টক দই খেলে শরীরে প্রদাহ ও বদহজমজনিত ব্যথা হ্রাস পায়। এতে থাকা বিশেষ মাইক্রোফ্লোরা উপাদান পেটের ব্যথা কমাতে সাহায্য করে।

চিকিৎসকরা আরও জানান, এই ৫টি খাবারের পাশাপাশি কমলা, গ্রিন টি, আনারস, টমেটো, অলিভ ওয়েল, রোজমেরী তেল, পাকা পেঁপে, তিল, বাদাম, ডার্ক চেরি, কফি ও সবুজ শাক-সবজি নিয়মিত খাদ্যাভাসে রাখলে শরীরের ব্যথা অনেকাংশে কমানো সম্ভব।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়