শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ম্যাজিক! প্রতিদিন মাত্র ৫ গ্রাম কালোজিরা খাওয়ার পরামর্শ গবেষকদের

রান্নায় মসলার ব্যবহার শুধু খাবারের স্বাদই বৃদ্ধি করে না, স্বাস্থ্যের উপকারও করে। সেই তালিকার একটি বিশেষ মসলা নিয়ে সম্প্রতি গবেষণা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রতিদিন মাত্র ৫ গ্রাম খেলেই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

সেই মসলাটি হলো, কালোজিরা।

শরীরে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কালো জিরা। আট সপ্তাহ ধরে গবেষণায় অংশগ্রহণকারীদের কালোজিরা খাইয়ে পরীক্ষা করা হয়েছে। আর তার ফলাফল যথেষ্ট নজরকাড়া বলেই দাবি করেছেন গবেষকেরা।

যারাই নিয়মিত করে কালোজিরা খেয়েছেন, তাদের রক্তে মোট কোলেস্টেরলের মাত্রা কমেছে।

তা ছাড়া শরীরের ভেতরে চর্বি জমার প্রবণতাও হ্রাস পেয়েছে কিছুটা।

এই গবেষণার পাশাপাশি, পুষ্টিবিদ দীপশিখা জৈনও এ বিষয়ে মতামত জানিয়েছেন। তিনি বলেন, কালোজিরা অত্যন্ত উপকারী এক মসলা। ছোট ছোট কালো দানায় লুকিয়ে রয়েছে অঢেল গুণাগুণ।

প্রদাহনাশি বৈশিষ্ট্যের পাশাপাশি এতে রয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার শক্তি।

এ জন্য প্রতিদিন এক চামচ কালোজিরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত থাকে বলে হার্টের পক্ষেও তা ভালো। পাশাপাশি, স্থূলত্বের সমস্যা কমিয়ে জীবনযাপন সংক্রান্ত রোগের ঝুঁকি কমাতে পারে।

গবেষণাগারের পরীক্ষাতেও দেখা গেছে, কালোজিরার সক্রিয় উপাদান শরীরে চর্বির কোষ তৈরি হওয়া রোধ করতে পারে।

অর্থাৎ শরীর যেন এক ধরনের সংকেত পায়, অতিরিক্ত চর্বি জমিয়ে রাখার দরকার নেই। এই কারণেই গবেষকেরা বলছেন, কালোজিরা শুধু স্বাদ বাড়ায় না, বরং হার্টের স্বাস্থ্যের যত্ন নিতে পারে নীরবে।

যদিও কালোজিরা কোনোভাবেই ওষুধের বা চিকিৎসার বিকল্প হতে পারে না। কারো যদি আগে থেকেই হৃদ্‌রোগ, কিডনির সমস্যা বা নিয়মিত ওষুধ খাওয়ার অভ্যাস থাকে, তা হলে কালোজিরা নিয়ম করে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ জরুরি।

সূত্র : আনন্দবাজার ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়