শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখের স্বাদ ফিরিয়ে দেবে রকমারি চিকেন স্যুপ, যেভাবে বানাবেন

ঋতু পরিবর্তনের সময়ে জ্বর, সর্দি-কাশি লেগেই থাকে। যার জেরে মুখে স্বাদ না থাকায় অনেকেই খেতে চান না। তবে একবাটি স্যুপেই চাঙ্গা থাকতে পারবেন আপনি। তাই শীত উঁকি দিতেই ঝটপট জেনে নিন রকমারি সুস্বাদু স্যুপের রেসিপি।

ঝাল-ঝাল, গরম স্যুপ দুটি মুখের স্বাদও ফেরাবে।

চিকেন সালসা স্যুপ

উপকরণ

  • ৪ কাপ পানি
  • পরিমাণমতো মুরগির মাংস
  • বাঁধাকপি ১ টি
  • বড় আলু ৫ টি
  • বড় গাজর ১ টি
  • বিট ১ টি
  • পেঁয়াজ ১টা
  • তেজ পাতা
  • টমেটো পেস্ট ২ টেবিল চামচ
  • রসুন ১ কোয়া

প্রণালী

প্রথমেই পরিমাণমতো চিকেন দিয়ে চিকেন স্টক বানিয়ে ফেলুন। স্টক তৈরি করার সময় অবশ্যই মাংস থেকে হাড় আলাদা করুন। চিকেন স্টককে ফোটানোর সময় ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে ফুটিয়ে নিন।

চিকেন স্টক ফুটে গেলে এর মধ্যে চৌকো চৌকো করে কাটা বিট ঢেলে দিন। এরপর তেজপাতা যুক্ত করুন।
ছোট ছোট করে গাজর কেটে নিন, মাখন দিয়ে ভালো ভেজে নিন গাজর। একইভাবে, পেঁয়াজ কেটে দুইদিকে ভেজে নিন।

এর মধ্যে টমেটো পেস্ট মিশিয়ে নিন। ভালো করে ভেজে নিন। তারপরে ছোট ছোট করে কাটা বাঁধাকপি ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। পুরো মিশ্রণটিকে আলু ও চিক স্টকের মধ্যে ঢেলে দিন। পাত্রটিকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিন।
তৈরি আপনার বিট ও চিকেন স্যুপ।

বাঁধাকপি দিয়ে চিকেন স্যুপ

উপকরণ

  • মাখন ৩ টেবিল চামচ
  • ছোট ছোট করে কাটা বাঁধাকপি ২ কাপ 
  • চিকেন স্টক ৬ কাপ
  • টমেটো পেস্ট ১ টেবিল চামচ 
  • গাজর ১ টি
  • পেঁয়াজ
  • রসুন ১ কোয়া

প্রণালী

একটি বড় পাত্র মাঝারি আঁচে মাখন দিয়ে গরম করুন। তারপর মাখনের মধ্যে টুকরা টুকরা করে কাটা বাঁধাকপি ঢেলে ১০ মিনিটের মতো নাড়িয়ে নিন। এরপর টমেটো পেস্ট ২ কাপ ঢেলে পাত্রটি ঢেকে দিন। এভাবেই ৩০ মিনিট ধরে রান্না করুন।

এবার একটি ছোট ফ্রাইং প্যানে মাঝারি আঁচে আবার কিছু মাখন গলিয়ে নিন। গাজর, পেঁয়াজ ঢেলে ১০ মিনিট ধরে রান্না করুন। এবার বাঁধাকপির মধ্যে মাখনে ভাজা গাজর ও পেঁয়াজ মিশিয়ে আঁচ কমিয়ে ১০ মিনিটের মতো রান্না করুন। এরপর এর মধ্যে চিকেনের স্টক ও কয়েক টুকরা চিকেন ঢেলে দিন। ১০ মিনিট মতো রেখে, ওভেন থেকে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম বাঁধাকপি ও চিকেন স্যুপ।

সূত্র : সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়