শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালে মাইগ্রেন ও মাথাব্যথা থেকে মুক্তির উপায়

শীতকালে মাথাব্যথা অনেকেরই নিত্যসঙ্গী। কারণ শীতে মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে মাথা ও কান ঢেকে রাখা। বাইরে বের হলে মাফলার, টুপি কিংবা হুডি ব্যবহার করুন, যাতে আপনার ঠান্ডা বাতাস সরাসরি কান কিংবা মাথায় না লাগে। মাইগ্রেন প্রতিরোধের উপায় হচ্ছে—শরীরে পানির অভাব হতে না দেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ। শীতে তৃষ্ণা কম পাওয়ায় পানি কম খাওয়া হয়, যা ডিহাইড্রেশন সৃষ্টি করে মাইগ্রেন বাড়াতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করা উচিত।

আর শীতকালে ভিটামিন ডি’র অভাব দেখা দিতে পারে, যা মাইগ্রেনের একটি অন্যতম কারণ। দুপুরে কিছুক্ষণ রোদে থাকুন বা ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নিন। আর অতিরিক্ত চা বা কফি এড়িয়ে চলুন। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। যেমন— বাদাম, পালংশাক ও কলা খাদ্যতালিকায় রাখুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন। অনিয়মিত ঘুম মাইগ্রেনের ব্যথা ট্রিগার করে। সে জন্য তীব্র সুগন্ধি ও ধোঁয়া থেকে দূরে থাকা উচিত। কারণ শীতে বদ্ধ ঘরে রুম ফ্রেশনার বা ধূপের তীব্র গন্ধ অনেক সময় মাথাব্যথার কারণ হয়।

যদি ব্যথা তীব্র হয় এবং সাধারণ ঘরোয়া উপায়ে না কমে, তবে দ্রুত একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকৎসকের পরামর্শ নিন। বিএসএমএমইউয়ের (BSMMU) মতো বিশেষায়িত হাসপাতালে যোগাযোগ করতে পারেন। তীব্র ঠান্ডার সঙ্গে মাইগ্রেনের যন্ত্রণা খুব ভোগাচ্ছে জেনে নিন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কিছু উপায় দিচ্ছেন—

শীতে মাইগ্রেন

• প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো উচিত। এবং সেটি হতে হবে পর্যাপ্ত পরিমাণে।

• অতিরিক্ত কিংবা কম আলোতে কাজ করা উচিত নয়।

• তীব্র ঠান্ডায় বের না হওয়া। 

আর বের হলেও মাথা ঢাকা গরম কাপড় নিয়ে নিতে হবে

• উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা।

• বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা।

• খাওয়া, হাতমুখ ধোয়া কিংবা গোসল যাই করুন না কেন, হালকা গরম পানি ব্যবহার করা উচিত।

যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে

• ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার, যেমন- ঢেকিছাঁটা চালের ভাত ও আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক।

• বিভিন্ন ফল বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে থাকে।

• সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়।

• হারবাল টির বদলে বেছে নিতে পারেন গ্রিন টি।

• ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে।

• তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে।

• আদার টুকরো বা রস দিনে দুবার পানিতে মিশিয়ে পান করুন।

আপনি কোন খাবার ও ঘটনায় ব্যথা বাড়ছে কিংবা কমছে, তা  কমপক্ষে এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন। নতুন গবেষণায় উঠে এলো ভিটামিন ‘সি’ গ্রহণের বড় সুফল। এ ছাড়া গরমপানিতে লবণ ও লেবুর রস বা মেন্থল দিয়ে ভাপ নিলে বা ম্যাসাজ করলে সাময়িক স্বস্তি পেতে পারেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়