শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খেলে শরীরে যেসব ম্যাজিক ঘটবে

ডিম সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। বিশেষ করে কম খরচে ভালো মানের প্রোটিন পেতে ডিমের তুলনা নেই। প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খেলে শরীরের নানা দিকেই ইতিবাচক প্রভাব পড়ে। কী কী উপকার মিলবে সিদ্ধ ডিমে, তা জানুন আজকের প্রতিবেদনে।

পেশি মজবুত করে : দুটি সিদ্ধ ডিম থেকে প্রায় ১২ গ্রাম উচ্চমানের প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন পেশি গঠন ও ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতে সাহায্য করে। নিয়মিত ডিম খেলে শরীরের শক্তি ও সহনশীলতাও বাড়ে। 

দীর্ঘক্ষণ পেট ভরা রাখে : ডিমে প্রোটিন বেশি এবং ক্যালরি তুলনামূলক কম।

ফলে এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অকারণে বারবার খাওয়ার প্রবণতা কমায়। এতে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

হৃদযন্ত্রের জন্য উপকারী : ডিমে কোলেস্টেরল থাকলেও পরিমিত পরিমাণে খেলে এটি শরীরে ভালো কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সাহায্য করে, যা হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। তাই সঠিক পরিমাণে ডিম খাওয়া হার্টের জন্য ক্ষতিকর নয়।

হাড় শক্তিশালী করে : ডিমে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড় মজবুত করতে সহায়তা করে। নিয়মিত ডিম খেলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি কমতে পারে।

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় : ডিমে রয়েছে কোলিন নামের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। স্নায়ুতন্ত্র সুস্থ রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

চোখের যত্নে সহায়ক : ডিমে লুটেইন ও জিয়াজ্যানথিনের মতো অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা বয়সজনিত চোখের সমস্যা কমাতে সাহায্য করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক।

কিভাবে খেলে সবচেয়ে ভালো

ডিম সিদ্ধ করে খাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। অমলেট বা স্ক্র্যাম্বলড ডিম বানাতে অতিরিক্ত তেল বা মাখন ব্যবহার করলে ক্যালরি বেড়ে যায়, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

সঠিকভাবে রান্না করে প্রতিদিন দুটি সিদ্ধ ডিম খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়।

সূত্র : আজতক বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়