শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে ত্বকের যত্নে কার্যকর ৬টি ম্যাজিক পানীয়

ইতোমধ্যে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। রোদে পুড়তে শুরু করেছে শহর। এই কাঠফাটা গরমে আপনার শরীর অসুস্থ হয়ে পড়ছে। এর পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার ত্বক। কারণ আপনার শরীরে পানির অভাব ঘটলে ত্বক কুঁচকে যায়। জেল্লা হারিয়ে ফেলে। ঘাম আর ধুলাবালিতে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ ও কালচে। তাই এ সময় ডায়েটে এমন কিছু পানীয় রাখা জরুরি, যা আপনার শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখবে। সেই সঙ্গে জোগান দেবে ত্বকের পুষ্টি। ফলে প্রসাধনী নয়, ভেতর থেকে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও ফর্সা। আপনি জানেন কি, এমন কিছু পানীয়ে লুকিয়ে রয়েছে ম্যাজিক?

শুধু দামি ক্রিম কিংবা ফেসওয়াশ মেখে এ সমস্যার নিষ্পত্তি করা সম্ভব নয়। কারণ ত্বকের আসল জেল্লা আসে ভেতর থেকে। শরীরে জলের অভাব ঘটলে ত্বক কুঁচকে যায়। জেল্লা হারায়। তাই এই সময় ডায়েটে এমন কিছু পানীয় রাখা জরুরি, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখবে।

চলুন জেনে নেওয়া যাক, কয়েকটি পানীয়ে লুকিয়ে থাকা ম্যাজিক—

শসা ও সেলারি জুস

ত্বক পরিষ্কার রাখতে ডিটক্স ড্রিঙ্কের জুড়ি মেলা ভার। শসায় থাকা সিলিকা ত্বকের টিস্যু মজবুত করে রাখে। শসা আর সেলারি একসঙ্গে মিশিয়ে রস করে খেলে শরীরের টক্সিন বেরিয়ে যায়। এতে ব্রণের সমস্যা কমে যায়। আর স্বাদের জন্য সামান্য আদা বা আপেল মিশিয়ে নিতে পারেন।

গাজর ও হলুদের কেরামতি

গাজরে থাকে বিটা-ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এটি প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে থাকে। এক গ্লাস গাজরের রসের সঙ্গে এক চিমটি হলুদ আর সামান্য আদা মিশিয়ে নিন। আর হলুদের কারকিউমিন ত্বকের প্রদাহ কমিয়ে ভেতর থেকে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

তরমুজ ও পুদিনার জাদু

গ্রীষ্মের অন্যতম সেরা ফল তরমুজ। এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। তরমুজের লাইকোপিন উপাদান সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। দুই কাপ তরমুজের টুকরো, কয়েকটি পুদিনাপাতা আর সামান্য লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে নিন। এই পানীয় পান করলেই কেল্লাফতে! এটি কোলাজেন তৈরি করতে সাহায্য করে। ফলে ত্বক দেখায় সজীব ও উজ্জ্বল।

ডালিম ও বেরির মিশ্রণ

অ্যান্টি-অক্সিডেন্টে ঠাসা ডালিম বার্ধক্য রুখতে সাহায্য করে। এর সঙ্গে স্ট্রবেরি বা ব্লুবেরি মিশিয়ে নিলে গুণাগুণ আরও বেড়ে যায়। এ মিশ্রণটি ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে এবং অকাল বলিরেখা দূর করে।

ডাবের জল ও লেবু

প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের সেরা উৎস হলো ডাবের পানি। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে যে খনিজ বেরিয়ে যায়, তা পূরণ করে ডাবের পানি। এর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিলে তা ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করে। প্রতিদিন ডাবের পানি খেলে ত্বকের রুক্ষ ভাব দূর হয়।

চিয়া সিডস ও পাতিলেবু

সকাল শুরু করার জন্য এটি সেরা পানীয়। চিয়া সিডস পানি দিয়ে ভিজিয়ে রাখলে তা দীর্ঘক্ষণ শরীরকে হাইড্রেটেড রাখে। লেবুর ভিটামিন সি ত্বকের দাগছোপ দূর করতে সহায়ক। এ পানীয়টি মেটাবলিজম বাড়িয়ে ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়