শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস হলে যা করবেন

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া নতুন ঘটনা নয়। ব্যক্তিগত মুহূর্তকে ক্যামেরাবন্দি করে বিপদে পড়েন অনেকেই। যারা মানসিকভাবে শক্ত তারা তা সামলে নিয়ে জীবনের পথে এগিয়ে যান। কেউ কেউ আবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু সঠিক পথে এগোলে কিন্তু এই বাধা কাটিয়ে অপরাধীকে কঠোর শাস্তি দেওয়াও সম্ভব।

ব্যক্তিগত মুহূর্তের ছবি যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আপনাকে প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে। তারপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। তাহলেই সমস্যার সমাধান সহজ হবে।

আপনার সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে প্রথমেই সেই ছবির স্ক্রিনশট নিন, ভিডিও পোস্ট হয়ে থাকলে URL টি যত্ন করে নিজের কাছে সেভ করে রাখুন।

ভুলেও কিন্তু স্ক্রিনশটটি এডিট করবেন না। মনে রাখবেন, আপনি কখন স্ক্রিনশট নিচ্ছেন, সেই সময় উল্লেখ থাকা অত্যন্ত প্রয়োজন। যা আইনি পদক্ষেপের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে।

নিজের কাছে যাবতীয় তথ্য সেভ রেখে ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারসহ যে প্ল্যাটফর্মে সেটি পোস্ট হয়েছে সর্বত্র গিয়ে রিপোর্ট করুন। অধিকাংশ প্ল্যাটফর্মই অভিযোগ পাওয়ামাত্রই এই পোস্টগুলো মুছে দেয়।

এরপর চলে যান আইনি লড়াইয়ে। প্রথমে অনলাইনে অভিযোগ জানান। নারী নাকি শিশু সংক্রান্ত অপরাধের অভিযোগ করবেন জেনে প্রয়োজন মতো অপশন বেছে নিন।

এই ধরনের ঘটনায় কোন কোন ধারায় মামলা হবে? চলে যান কাছের থানায়। সেখানে একটি এফআইআর দায়ের করুন।

অনেকেই লোকলজ্জার ভয়ে থানা-পুলিশ না করে অর্থের বিনিময়ে সমস্যা মেটানোর চেষ্টা করেন। এই ভুল কখনও করবেন না। অভিযুক্তকে একটি টাকাও দেবেন না। আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা হতে পারে, সেই ফাঁদে পা দেবেন না। কোনো পরিস্থিতিতেই নিজের কাছে থাকা তথ্য ডিলিট করবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়