শিরোনাম
◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরেই সহজ রেসিপি দিয়ে তৈরী করুন চকবার আইসক্রিম

গরম এলেই ঠান্ডা কিছু খাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এক্ষেত্রে সবার আগে থাকে আইসক্রিমের নাম। বাইরে থেকে কেনা আইসক্রিমের দাম যেমন চড়া, তেমনই সেগুলো স্বাস্থ্যের জন্যও সহায়ক নয়। এর বদলে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের আইসক্রিম। চকবার আইসক্রিম বাড়িতে তৈরি করে খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক চকবার আইসক্রিম তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

  • হুইপড ক্রিম- ১ কাপ
  • চকোলেট- ১/২ কাপ
  • তরল দুধ- ১ এবং ৩/৪ কাপ
  • গুঁড়া দুধ- ১/৫ কাপ
  • ভ্যানিলা এসেন্স- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

হুইপড ক্রিম বিটার দিয়ে বিট করে নিতে হবে। এরপর তাতে চিনি মিশিয়ে আরেকবার বিট করুন। এরপর তাতে ভ্যানিলা এসেন্স ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার মেশাতে হবে তরল দুধ। মিশ্রণটি ফ্রিজে রেখে দিতে হবে ৩-৪ ঘণ্টা। চকোলেট গলিয়ে আইসক্রিমের ছাঁচে ভালো করে লাগিয়ে নিন। এরপর ভেতর হুইপড ক্রিমের মিশ্রণটি দিয়ে মাঝখানে কাঠি দিয়ে দিন। আইসক্রিমের ছাঁচ ৩-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর বের করে পরিবেশন করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়