শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র গরমে ঠান্ডা পানি পান কি ক্ষতিকর? জানালেন পুষ্টিবিদ

দেশজুড়ে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। উচ্চ তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা মিলিয়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। বাইরে বের হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর, ফলে তৃষ্ণা মেটাতে অনেকেই ঝুঁকছেন ঠান্ডা পানির দিকে।

তবে এই ঠান্ডা পানি পান নিয়েই রয়েছে নানা মত। এটি কি সত্যিই ক্ষতিকর, নাকি শুধুই ভুল ধারণা—এ বিষয়ে কথা বলেছেন বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী।

তার মতে, গরমে ঠান্ডা পানি পান করা সম্পূর্ণ নিষিদ্ধ নয়। তবে অতিরিক্ত ঠান্ডা পানি বা হঠাৎ করে খুব ঠান্ডা পানি পান করলে শরীরে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। অনেকের ধারণা, ঠান্ডা পানি খেলে চর্বি বাড়ে—এটি সম্পূর্ণ ভুল।

তবে সচেতনতা জরুরি। বিশেষ করে বাইরে তীব্র রোদে থাকার পর সঙ্গে সঙ্গে বরফঠান্ডা পানি পান না করাই ভালো।  

তিনি জানান, অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে—

  • শরীরের তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে
  • ফুসফুসে কফ জমার ঝুঁকি বাড়তে পারে
  • সর্দি-কাশির সম্ভাবনা বৃদ্ধি পায়
  • দাঁতে সংবেদনশীলতা বা ব্যথা দেখা দিতে পারে

তাই একেবারে বরফ ঠান্ডা পানি না খেয়ে স্বাভাবিক পানি ও সামান্য ঠান্ডা পানি মিশিয়ে পান করাই উত্তম। এতে শরীরের ভারসাম্য বজায় থাকে।

এছাড়া খালি পেটে হালকা গরম পানি পান করার অভ্যাস বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। এটি হজমে সহায়ক, কোষ্ঠকাঠিন্য কমায় এবং শরীরকে সুস্থ রাখে।

গরমের এই সময়ে প্রতিদিন অন্তত ৩-৪ লিটার পানি পান করা উচিত। পাশাপাশি ডাবের পানি, ঘরে তৈরি ফলের রস, ঘোল বা শরবত খাওয়া যেতে পারে। তবে এসব পানীয়তে অতিরিক্ত চিনি না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে ভালো হয়, বাইরের বদলে ঘরেই স্বাস্থ্যকর পানীয় তৈরি করে পান করা। এতে গরমে শরীর থাকবে সতেজ ও সুরক্ষিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়