শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরমে শরীর ঠান্ডা রাখতে শসা খাওয়ার সঠিক নিয়ম জেনে নিন

গ্রীষ্মের তীব্র গরমে শরীর সুস্থ রাখতে শসা একটি উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। ভাত, রুটি বা মুড়ির সঙ্গে কয়েক টুকরো শসা বাঙালির খাদ্যতালিকায় প্রায় অপরিহার্য। তবে পুষ্টিবিদরা বলছেন, সঠিক উপায়ে শসা না খেলে এর পূর্ণ উপকার পাওয়া যায় না।

শসায় প্রায় ৯৫-৯৬ শতাংশ পানি থাকে, যা গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি শরীর ঠান্ডা রাখে এবং ভিটামিন সি ও বিটা-ক্যারোটিনের মতো উপাদান সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে। এছাড়া শসায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কম ক্যালোরির কারণে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, অনেকেই শসা খাওয়ার সময় এর খোসা ছাড়িয়ে ফেলেন, যা একটি বড় ভুল। শসার খোসাতেই রয়েছে সবচেয়ে বেশি ফাইবার, সিলিকা, ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট।  খোসা ছাড়ালে শসার পুষ্টিগুণের বড় অংশ নষ্ট হয়ে যায়।

খোসাসহ শসা খেলে হজমশক্তি উন্নত হয় এবং অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক থাকে। এছাড়া খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে ও অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে সহায়তা করে।

শসা খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।  প্রয়োজনে হালকা গরম পানি ও নরম ব্রাশ দিয়ে খোসা পরিষ্কার করা যেতে পারে। এরপর দুই প্রান্ত কেটে অল্প লবণ ছড়িয়ে খেলে শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সঠিক নিয়মে শসা খেলে গরমে সুস্থ থাকা সহজ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়