শিরোনাম
◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৮:৩৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন পাকা আমের স্মুদি বানানোর সহজ রেসিপি

পাকা আম এমনিতে খেতেই অনেক সুস্বাদু। তবে মিষ্টি ও রসালো এই ফল দিয়ে তৈরি করা যায় অনেক ধরনের মজার মজার খাবার। তেমনই একটি পদ হলো পাকা আমের স্মুদি। এটি তৈরি করা খুবই সহজ। আপনার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যাবে। এই গরমে প্রাণ জুড়াতে পাকা আমের স্মুদি খেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

  • পাকা আম- ১ কাপ
  • ঠান্ডা দুধ- আধা কাপ
  • দই- আধা কাপ
  • চিনি- স্বাদমতো
  • বরফ- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এবার একটি ব্লেন্ডার জারে বরফ ছাড়া সব উপকরণ একসঙ্গে দিন। এরপর ব্লেন্ডার চালু করে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ভালোভাবে মসৃণ হয়ে গেলে এবার পরিবেশন গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা পাকা আমের স্মুদি। এটি বেশিক্ষণ সংরক্ষণ না করাই ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়