শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ

মাথায় সোনালি ঢেউখেলানো চুলের মতো লোম থাকায় অ্যালবিনো জাতের একটি মহিষের নাম দেওয়া হয়েছে 'ডোনাল্ড ট্রাম্প'। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে তাকে কোরবানি করা হবে।

সোনালী রঙের আঁচড়ানো চুলের প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড ওজনের এই ষাঁড় মহিষটি ইতোমধ্যেই এক ধরনের তারকাখ্যাতি পেয়ে গেছে। তাকে দেখতে সেখানে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। তাছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি গণমাধ্যমেও আলোচনায় উঠে এসেছে মহিষটি।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই মহিষটির 'অসাধারণ চুলের' কারণে এর নাম 'ডোনাল্ড ট্রাম্প' রেখেছেন।

তিনি বলেন, মে মাসজুড়ে মানুষ ঢাকার কাছে নারায়ণগঞ্জে অবস্থিত তার খামারে মহিষটিকে দেখতে ভিড় জমিয়েছে।

পাঁচ বন্ধু ও স্বজনকে সঙ্গে নিয়ে আসা এক ভক্ত বলেন, 'সত্যিই মহিষটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল রয়েছে। আমার ভাতিজা "ডোনাল্ড ট্রাম্প"কে দেখতে এক ঘণ্টার নৌভ্রমণ করে এসেছে।'

তবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ যখন এ মাসের শেষ দিকে প্রায় ১ কোটি ২০ লাখ গবাদিপশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে, তখন এই মহিষটিকেও জবাই করা হবে।

গত এক বছর ধরে চার বছর বয়সী প্রাণীটির দেখাশোনা করে আসা মৃধা বলেন, 'আমি ডোনাল্ড ট্রাম্পকে খুব মিস করব। কিন্তু এটিই হলো ঈদুল আজহার মূল চেতনা—ত্যাগ স্বীকার করা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়