শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ভিসা নিয়ে যে বার্তা দিলো ইতালি

ইতালির ‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বিপুল সংখ্যক ওয়ার্ক ভিসার আবেদন পাওয়া গেছে, যেগুলোর সঙ্গে ‘নুল্লা ওস্তা’ কোড এল/এন যুক্ত ছিল। এই বিশেষ নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইনের ধারা ২৭-এর আওতায় দেওয়া হয়, যা বার্ষিক ফ্লো ডিক্রির নির্ধারিত কোটার বাইরে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (কার্টা ব্লু) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই ভিসা কেবলমাত্র উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সংরক্ষিত। একটি নুল্লা ওস্তা কোড এল/এন থাকা মানেই ভিসা মঞ্জুর হবে এমন নয়। আবেদনকারীর যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কাজের প্রকৃতি প্রমাণসাপেক্ষে যাচাই করা হবে।

এ ধরনের ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীদের মধ্যে সফলতার হার খুবই সীমিত। অধিকাংশ আবেদন যথাযথ যোগ্যতার অভাবে বাতিল হওয়ায় আবেদনকারীদের সময় ও অর্থ নষ্ট হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দূতাবাস আরও সতর্ক করেছে, দালাল বা অবৈধ এজেন্টদের প্রলোভনে না পড়তে। কারণ, তারা ‘নুল্লা ওস্তা কোড এল/এন কার্টা ব্লু’ দেওয়ার আশ্বাস দিলেও, বৈধ যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়া এ ভিসায় ইতালিতে প্রবেশ সম্ভব নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়