শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঋণের বোঝা’, কুয়েতে নিজের প্রাণ দিলেন প্রবাসী বাংলাদেশি

কুয়েতের মাহবুল্লাহ এলাকায় মো. তাজরুল মোল্লা (৩৮) নামে একজন প্রবাসী বাংলাদেশি কর্মী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ কোম্পানির ভবনের সিঁড়ির রেলিংয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তাজরুলের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিগঞ্জ বাজার লাহুড়িয়া পশ্চিম পাড়া গ্রামে। 

 তাজরুল কুয়েতে ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে চার বছর আগে পরিছন্নতাকর্মী হিসেবে আসেন। 
 
তার মরদেহ সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ওই কোম্পানীর লোকজন আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। 
 
এদিকে খবর পেয়েই বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ  ঘটনাস্থল পরিদর্শন করেছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন কারণে আর্থিক সমস্যায় পড়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তাজরুল। ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়