শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেন্টিস্ট, ক্রিকেটার থেকে সংগীতশিল্পী: সুইডেন প্রবাসী রাজ ইমতিয়াজের নতুন অ্যালবাম ও ইউটিউব চ্যানেলের উদ্বোধন

সুইডেন প্রবাসী বাংলাদেশি শিল্পী রাজ ইমতিয়াজ তাঁর নতুন অ্যালবাম “না ডেকোনা”-এর মাধ্যমে ইউটিউব চ্যানেলের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পেশায় একজন দন্ত চিকিৎসক রাজ ইমতিয়াজ দীর্ঘদিন ধরে গানের সঙ্গে যুক্ত। সংগীতচর্চার পাশাপাশি তিনি একসময় সুইডেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়ও ছিলেন। বর্তমানে চিকিৎসা ও ক্রিকেটের পাশাপাশি সংগীতকে জীবনপ্রাণ মনে করে কাজ করে যাচ্ছেন তিনি।

শৈশব থেকেই গানচর্চায় অভ্যস্ত রাজ ইমতিয়াজ বলেন, “চিকিৎসার পাশাপাশি সংগীত আমার প্রাণ। ক্রিকেট খেলেছি, কিন্তু গান আমার ভেতরের ভালোবাসা। বাংলা সংগীতকে প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে আরও ছড়িয়ে দিতে চাই।”

এর আগে ২০১১ সালে জি সিরিজের ব্যানারে তাঁর প্রথম অ্যালবাম “তোমার চোখে” প্রকাশিত হয়, যেখানে ছিল দশটি একক গান। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান “না ডেকোনা”।

চিকিৎসক, ক্রিকেটার থেকে সংগীতশিল্পী—এই বহুমাত্রিক পরিচয়ের রাজ ইমতিয়াজ চান প্রবাসে বাংলা গানকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়