শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর গন্ডামারার যুবককে কাতারে গলাকেটে হত্যার অ‌ভি‌যোগ

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারার আসিফ মুহাম্মদ সায়েম (২৫) না‌মে এক যুবককে সুদুর প্রবাস কাতারে গলাকেটে হত্যার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে । ১৯ অক্টোবর রাতে কাতারের নি‌জে‌দের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের  দ্বিতীয় পুত্র। বিগত ৪ বছর আগে কাতারে যায় প‌রিবা‌রের সদস‌্যরা জানান।

কাতার পুলিশ মরদেহটি নি‌জে‌দের তত্বাধাান হাসপাতালে রে‌খে  সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীকে গ্রেফতা‌রের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে সু‌ত্রে জানা যায়।

এ‌দি‌কে ছে‌লেহারা পিতা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,ঘাত‌কেরা 'আমার ছেলেকে খুন করল,সা‌য়েম আমা‌দের সংসার চালানোর একমাত্র ভরসা ছিল। ছে‌লের লাশ প্রবাসী ও আত্নীয় স্বজ‌নের সহ‌যো‌গিতায় দে‌শে আনার চেষ্টা কর‌ছে ব‌লেও জানান তারা । সায়েমের মৃত‌্যু‌কে ঘি‌রে প‌রিবার প‌রিজন ও  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জেনেছি। সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে জানানো সহ সা‌র্বিক সহ‌যো‌গিতা করা হ‌বে আই‌নি ও লা‌শ দে‌শে ফি‌রি‌য়ে আন‌তে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়