শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে ডাকাতি, গ্রেফতার ৪

মালয়েশিয়ার জোহর রাজ্যে এক বাংলাদেশি ঠিকাদার শ্রমিককে কুপিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ইস্কান্দার পুত্রী জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার এম. কুমারাসান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ইস্কান্দার পুত্রীর তামান পুলাইয়ের মতিয়ারায় এই ঘটনা ঘটে। চারজন অস্ত্রধারী অজ্ঞাত ব্যক্তি ওই বাংলাদেশি শ্রমিককে আক্রমণ করে ডাকাতি করে।
 
৪৩ বছর বয়সি ওই বাংলাদেশি ঠিকাদার শ্রমিক হিসেবে কাজ করতেন। ভাড়া করা বাড়ির মালিকের বাড়িতে কাজ করার সময় এই হামলার শিকার হন।
 
পুলিশ প্রধান জানান, একদল লোক কুড়াল দিয়ে ভুক্তভোগীর ওপর হামলা করে। এরপর তাকে বেঁধে ফেলে এবং ঘটনাস্থল থেকে তার কিছু জিনিসপত্র ও নির্মাণ সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়।
 
 ইস্কান্দার পুত্রী জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (আইপিডি) একটি দল রোববার রাতে কাংকার পুত্রীর পুত্রী পুলাই টাউনের একটি এলাকা থেকে অভিযান চালিয়ে ৩২ থেকে ৪২ বছর বয়সি চার অভিযুক্তকে গ্রেফতার করে।
 
পুলিশ প্রধান আরও জানান, যাচাই করে দেখা গেছে যে গ্রেফতারকৃত তিন অভিযুক্তের অপরাধমূলক কার্যকলাপ এবং মাদক সংক্রান্ত পূর্ব ইতিহাস রয়েছে। প্রাথমিক পরীক্ষাতেও তাদের মেথামফেটামিন মাদকের জন্য পজিটিভ ফলাফল পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে ব্যবহৃত পোশাকসহ একটি ঘাস কাটার যন্ত্র, একটি গ্রাইন্ডার এবং কিছু জিনিসপত্র উদ্ধার করেছে।
 
গ্রেফতার আসামিদের সোমবার থেকে সাত দিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দলবদ্ধভাবে এবং অস্ত্রসহ ডাকাতির জন্য মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩৯৫ এবং ৩৯৭ এর অধীনে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়