শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে বিএনপি ফোরাম ইউএসএর উদ্যোগে বিজয় দিবস আলোচনা ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিউইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা ওমর ফারুক এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূর নবী। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, শরীফ ওসমান হাদি, ১৯৭১ ও ২০২৪-এর শহীদদের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

দ্বিতীয় পর্বে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন মোহাম্মদ বাচ্চু মিয়া, ড. নুরুল আমিন পলাশ, গোলাম হোসেন, নাছিম আহমেদ, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ মোস্তাক আহমেদ, কে এম কামরুল আহসান, শেখ ইউসুফ আলী, সৈয়দা মাহমুদা শিরিন, আবদুল মুকশিদ চৌধুরী, সেলিম সারোয়ারসহ আরও অনেকে।

আলোচনায় সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ বলেন, “৭১ ও ২৪-এর বিজয়ের চেতনা ধারণ করতে হলে আসন্ন নির্বাচনে শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।”

সাবেক সভাপতি নাছিম আহমেদ বলেন, “নোংরা রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক সৌন্দর্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারলেই বিজয়ের প্রকৃত সার্থকতা আসবে।”

সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, “শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দলকে সংগঠিত করতে হবে, তবেই বিএনপির অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।”

বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন, “স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, শিহাব আহমেদ, আলাউদ্দিন, মহসিন আহমেদ, তুষার খান, রাজা মিয়া, আবদুল কাহের, মোস্তফা আহমেদ, মো. মোসলেহ উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতি মাহবুবুর রহমান মুকুল মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়