শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের মিশাইল হামলায় দুবাইয়ে কুমিল্লার একজন নিহত 

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ চলমান আমেরিকা ইসরায়েল ও ইরান যোদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ গুলো আক্রান্ত হচ্ছে৷ এর অংশ হিসেবে বুধবার ১ এপ্রিল দুবাইয়ে ইরানি মিশাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এক প্রবাসী নিহত হয়েছে ৷

নিহতের পরিবার ও দুবাই প্রবাসীদের সুত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টার দিকে দুবাই (ফুজিরা ডিব্বা) নামক স্হানে  কাজে যাবার সময় ইরান থেকে আসা মিশাইল হামলায় সাবেবাবাদ ইউনিয়নের   জিরুইন ইসমাইল ভুইয়া বাড়ির হানিফ ভুইয়ার মেজ ছেলে শাহ আলম ভুইয়া(৫০) নিহত হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মিশাইল হামলায়  আশপাশ এলাকায় সাইরেন বাজলে মানুষ চারপাশে ছোটাছুটি করার সময় আঘাত হানে মিশাইলটি৷ এসময় কাজে যাবার সময় মোঃ শাহ আলম ভূইয়া নিহত হয়েছে৷ দুবাই প্রবাসী মোঃ শাহ আলম ভূইয়ার মৃত্যুতে  প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের নিহত মোঃ শাহ আলমের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়