শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কলম্বাস ওহাইওতে ৬ সেপ্টেম্বর থেকে ভ্রাম্যমান দূতাবাস সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস

মনিরুল ইসলাম : আগামী শনিবার ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের  কলম্বাস সিটিতে ভ্রাম্যমান দূতাবাস সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন  ডি সি ।  বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল  ওহাইও  বাকো র সহযোগিতায় এই সেবায় অন্তর্ভুক্ত থাকবে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর ),পাওয়ার অফ এটর্নি , বায়োমেট্রিক এনরোলমেন্ট অফ ই পাসপোর্ট I বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল   ওহাইও কার্যালয় ১৫৫০ old Henderson রোড কলম্বাস ওহাইও ৪৩২০২ এই ঠিকানায় দূতাবাস সেবা প্রদান করা হবে l 

জানা গেছে, দূতাবাস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এই সম্পর্কিত একটি নোটিশ জারি করেছে ,অন্যদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল  ওহাইও তাদের নিজস্ব ওয়েবসাইটে , সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে , কলম্বাস ও এর আশেপাশে শহরের  বাংলাদেশীরা এই সেবা গ্রহনের জন্য ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন l

বাকো এবং দূতাবাস কর্তৃপক্ষ সেবা গ্রহণের পূর্বে সকল আনুষাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন সম্ভাব্য সেবা গ্রহীতা বাংলাদেশীদের বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটোন ডিসি ওয়েব সাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ l

  • সর্বশেষ
  • জনপ্রিয়