শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‍‌‌`মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচলে প্লট নেন শেখ রেহানা'

মিথ্যা হলফনামা দিয়ে পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দ নিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতকে এমন সাক্ষ্য দেন এনবিআরের তিন কর্মকর্তা। দুদকের প্লট জালিয়াতির তিন মামলায় এদিন চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাক্ষ্যের ভিত্তিতে দুদকের আইনজীবীরা জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন আসামিরা।

এদিন শেখ হাসিনার পক্ষে দুদকের মামলা পরিচালনার জন্য আদালতে আবেদন করেন এক আইনজীবী। কিন্তু এই মামলায় পলাতক আসামির স্টেট ডিফেন্সের বিধান না থাকায় আবেদন খারিজ করেন আদালত।

এর আগে, রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি দাখিল করেন আইনজীবীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়