শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়েছে, মানবিক করিডর প্রসঙ্গে বক্তব্য প্রত্যাখ্যান টম অ্যান্ড্রুজের

রাখাইনে মানবিক সহায়তার জন্য কোনো করিডরের প্রস্তাব করেন নাই বলে দাবি করেছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার টম এন্ড্রুজ। বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত হলেও বিশ্ববাসীর কাছে গুরুত্ব হারিয়েছে রোহিঙ্গা সংকট। 

দীর্ঘ ৮ বছর ধরে বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে রোহিঙ্গারা। কয়েক দফা চেষ্টার পরও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি তাদের। রোহিঙ্গাদের সমস্যা এবং তাদের প্রত্যাবাসান প্রক্রিয়া সবার সামনে তুলে ধরতে কক্সবাজারে আয়োজন করা হয়েছিল অংশীজন সংলাপ। যেখানে অংশ নেন জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার বিষয়ক র‍্যাপোটিয়ার টম অ্যান্ড্রুজ। রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলেন।

টম অ্যান্ড্রুজের মত, রোহিঙ্গা সমস্যাটি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্ব হারিয়েছে। বলেন, সমস্যা সমাধানে বিশ্বকে আগে এই সমস্যা স্বীকার করতে হবে।

মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ বলেন, আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, যদি সেটিকে স্বীকার না করেন। রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে প্রায় অদৃশ্য হয়ে আছে। বর্তমানে বৈশ্বিক নানা সংকট সামনে এলেও রোহিঙ্গা সমস্যাকে ভুলে যাওয়া চলবে না। বিশ্বকে এ সংকটকে স্বীকার করতে হবে, রোহিঙ্গাদের কথা শুনতে হবে এবং তারা কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে তা জানতে হবে। কেবল তবেই সমাধানের পথে এগোনো সম্ভব।

তিনি বলছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বন্ধ করতে হবে পরিকল্পিত আক্রমণ।

মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার আরও বলেন, দায়মুক্তি বন্ধ করতে হবে, সহিংসতা, হত্যা, পরিকল্পিত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারের জনগণ। তাদের নাগরিকত্বসহ সব অধিকার দিতে হবে।

টম অন্ড্রুজের দাবি, কোনো করিডোরের কথা বলেননি তিনি। কারণ করিডোরের আইনগত সংজ্ঞা আছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকটটি আঞ্চলিক এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। আমি কোন করিডোরের কথা বলিনি। কারণ এটি সুনির্দিষ্ট বিষয়, যার আইনগত সংজ্ঞা আছে।

এছাড়া একটি সফল প্রত্যাবাসনের জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য সেবা ও দক্ষতা উন্নয়নে জোর দেয়া উচিত বলে মত জাতিসংঘের এই কর্মকর্তার। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়