শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পুলিশ সংস্কার ও সীমান্ত সুরক্ষায় সহযোগিতা দেবে ইইউ

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাতকালে দ্বি-পাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

শুরুতে উপদেষ্টা আবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়নের অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের শ্রমশক্তির একটি বিশাল অংশ ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সবসময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করছি। বাংলাদেশ থেকে দক্ষ, স্বল্প দক্ষ ও অদক্ষ শ্রমিক নেয়ার জন্য তিনি পরিচালককে অনুরোধ জানান।

পরিচালক মিশেল শটার ইইউ ভুক্ত দেশে সাম্প্রতিক অভিবাসন বিরোধী আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ক্রমাগত বাড়ছে বলে জানান। তিনি উল্লেখযোগ্য সংখ্যায় বাংলাদেশি নাগরিকদের তার ইউনিয়নভুক্ত দেশে অবৈধ অভিবাসন বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে কাজ করার জন্য বাংলাদেশকে আহ্বান জানান। দেশের পট পরিবর্তন পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সংস্কারের বিষয়ে পরামর্শ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ মানব পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানিয়ে বলেন, অবৈধ অভিবাসন, মানব পাচার এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে বাংলাদেশ কাজ করছে। ইতোমধ্যে মানব পাচার সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। মানব পাচার সংক্রান্ত আইনের প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। পুলিশ সংস্কারের কাজও চলমান রয়েছে। বাংলাদেশ সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা আশা করছে বলেও উপদেষ্টা বৈঠকে অবহিত করেন। ইইউ অভিবাসন বিষয়ক পরিচালকও এ বিষয়ে একসাথে কাজ করার আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিশেল মিলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়