শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লঘুচাপের প্রভাবে সারা দেশে বাড়ছে বৃষ্টিপাত,ঢাকায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে চলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আগামী কয়েক দিন সক্রিয় থাকবে, যার প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হতে পারে। আর ঢাকায় দিনভর গুমোট আবহাওয়া বিরাজ করবে, আকাশ থাকবে মেঘলা এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে সারাদেশেই গত দুই দিন ধরে বৃষ্টি বেড়েছে, যা সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি জানান, বিশেষ করে ঢাকায় দিনভর গুমোট পরিবেশ থাকতে পারে। আকাশ থাকবে মেঘলা। এ ছাড়া থেমে থেমে কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

লঘুচাপ বিষয়ে এ আবহাওয়াবিদ বলেন, লঘুচাপ তৈরি হলে আশপাশের এলাকা থেকে বাতাস ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। এতে বাতাসের আর্দ্রতা ও জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত বাড়ায়। সাধারণত বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে এ ধরনের লঘুচাপ বেশি সৃষ্টি হয় এবং এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে টানা বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসাথে সারাদেশের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়