শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার বাংলাদেশি বংশোদ্ভূত সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর ৪৮ ঘণ্টা রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে সকালে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েত করিমকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়