শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ

মালদ্বীপ প্রবাসীদের জন্য এলো বড় সুখবর। এখন থেকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করেছে হাইকমিশন। এর অংশ হিসেবে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল গেল ১১–১৪ সেপ্টেম্বর দেশটির থিনাধু আইল্যান্ডে সেবা প্রদান করেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। দলের অন্য সদস্যরা ছিলেন- তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।

রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরের গাফ ঢাল এটলের অন্তর্ভুক্ত থিনাধু দ্বীপে সরাসরি বিমানবন্দর না থাকায় তারা স্থানীয় বিমানে কাধিদু বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে নৌপথে দ্বীপে যান।

দুই দিনব্যাপী (১২ ও ১৩ সেপ্টেম্বর) ক্যাম্পে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি ই-পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্ট এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয় বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বৈধপথে রেমিট্যান্স পাঠানো, কল্যাণ বোর্ডের কার্ড গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা ও স্বাস্থ্য-সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি ভিসা-দালাল চক্র থেকে বিরত থাকা এবং অবৈধ ব্যবসা কিংবা মাদক সংক্রান্ত কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সফরকালে প্রতিনিধি দলটি থিনাধু সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যায় সহযোগিতা এবং আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণে সহায়তার অনুরোধ জানায়। কাউন্সিল এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে।

সফর শেষে প্রবাসীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়। উৎস: সময়নিউজটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়