শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিছিল ও বিস্ফোরণ মামলায় তেজগাঁও কলেজের শিক্ষক কারাগারে

আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার রাজধানীর তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান এবং গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এস এম আশরাফুল আলম আসকরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম।

এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফার্মগেট এলাকা থেকে আশরাফুল আলম আসকরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল করে।

একপর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ১টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ কয়েকজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর তেজগাঁও থানায় পুলিশের উপপরিদর্শক একেএম নিয়াজউদ্দিন মোল্লা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়