শিরোনাম
◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে বদলি করা হলো

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

বদলি করে রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. রুহুল আমীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এজন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নতুন জনপ্রশাসন সচিব হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ২৮ আগস্ট দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ‍হিসেবে নিয়োগ পান মোখলেস উর রহমান। তিনি অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন।

এরপর তার বিরুদ্ধে ডিসি নিয়োগে অর্থ লেনদেন নিয়ে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করে। পরে এ বিষয়টি তদন্তে তিন উপদেষ্টার নেতৃত্বে কমিটিও হয়। কিন্তু তদন্তে কী পাওয়া গেছে- সে বিষয়ে আর কিছু জানা যায়নি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক জিয়া অরফানেজ ট্রাস্ট ভুয়া মামলার মূল ব্যক্তি ছিলেন দুদকের সাবেক সচিব মোখলেস উর রহমান।‌ গত ১৭ মার্চ এ বিষয়টি নিয়ে একটি সাপ্তাহিক পত্রিকা প্রতিবেদন প্রকাশ করে।

গত ২৫ মে মোখলেস উর রহমান ও দুদকের সাবেক তিন চেয়ারম্যানের নামে মামলার হয়। তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলার তদন্ত করছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়