শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া একই পদমর্যাদার একজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে। 

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ড. এলিজা শারমীনকে রাজশাহীর সারদায় পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালীর পিটিসিতে পুলিশ সুপার, নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ের পুলিশ সুপার, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুর রশিদকে র‌্যাবে পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুহুল আমীনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমিকে টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার, ও রাজশাহাীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরীয়ারকে ঢাকার এসবিতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদের মধ্যে আসাদুজ্জামান, কামারুম মুনিরা, রুহুল আমীন, কাজী রুবাইয়াত ও যায়েদ শাহরীয়ার হলেন সুপারনিউমারারি পুলিশ সুপার। এছাড়া মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপিতে বদলির আদেশ দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়