শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল

নতুন ছয়টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। এগুলোর মধ্যে আছে গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে।

তবে নিবন্ধন পেতে যাওয়া রাজনৈতিক দলগুলোর নাম এখনই প্রকাশ করছে না ইসি। কমিশনের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তবে ইসি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে তোলা হয়েছে।

২২টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে গতকাল রোববার সংশ্লিষ্ট শাখা এতে স্বাক্ষর করেছে।

জানা গেছে, আজ সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। সেখানে এই প্রস্তাবে সংযোজন-বিয়োজন হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়