শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে চায় ইসি

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপের প্রথম ধাপেই আমন্ত্রণ জানানো হচ্ছে শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের সম্মতির পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে ২৮ সেপ্টেম্বর সংলাপের বিষয়ে অনুমোদন চেয়েছি। সম্ভাব্য এ  সময় থেকে সংলাপ শুরু হয়ে ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। 

তবে এবারের সংলাপে আলোচ্য সূচি কী নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে জানানো হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর ধারাবাহিক সংলাপ চলছে। এ কমিশনের মেয়াদও রয়েছে ১৫ অক্টোবর পর্যন্ত।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে চলবে ১ থেকে দেড় মাস পর্যন্ত।

জানা যায়, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলমান থাকায় অক্টোবরে দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে ইসির।

ইসি কর্মকর্তারা বলছেন, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। সংলাপসূচি নির্ধারণের অন্তত এক সপ্তাহ থেকে ১০ দিন আগে দলগুলোকে চিঠি (আমন্ত্রণ, কতজন প্রতিনিধি আসবে, লিখিত মতামত) পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় রেখে অক্টোবরজুড়ে দলগুলোর সঙ্গে সংলাপ চলতে পারে।

এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের এটি হবে প্রথম সংলাপ আয়োজন। নির্বাচনি আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ ভোট সম্পৃক্ত সার্বিক বিষয় এই সংলাপে স্থান পাবে।

উল্লেখ্য, ইতোমধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘রোডম্যাপে যে সময় রয়েছে, সে অনুযায়ী এ মাসের শেষ দিকে শুরু করবো। ইসি সচিবালয় এটা জানিয়ে দেবে। দুয়েক দিন এদিক-ওদিক হতে পারে, তবে রোডম্যাপ অনুসরণ করেই এগোবো।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়